মাদার অব ডেমোক্রেসী
বেগম খালেদা জিয়া পরিষদ।
Mother of Democracy
Begum Khaleda Zia Parishad
এটি একটি রাজনৈতিক-সামাজিক ও ক্রীড়া উন্নয়নমুখী সংগঠন যা গঠন করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, সামাজিক উন্নয়ন ও ক্রীড়া চেতনায় ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে। সংগঠনটি চালিত হয় ”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার” নির্দেশনায় বিশিষ্ট নেতা ও সংগঠক সরকার জিয়াউর রহমান ও মোঃ জিয়াউর রহমান কর্তৃক, যারা
দীর্ঘদিন ধরে দর্শনীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত।
বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ও মাদার অব ডেমোক্রেসি রূপে এমন এক উচ্চতায় পৌঁছেছেন যে তিনি কেবল বিএনপির নেত্রী নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি ও রাজনৈতিক দলের নেত্রী হয়ে উঠেছেন।
মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদে আপনাকে স্বাগতম।
আমরা বিশ্বাস করি— গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, বরং এটি হলো সমাজের প্রতিটি স্তরে সক্রিয় অংশগ্রহণ, সবার জন্য সুযোগ-সুবিধা এবং উন্নতির চেতনাকে জাগ্রত করার আহ্বান। আমাদের সংগঠন বা প্রতিষ্ঠানের মূল প্রেরণা হলো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সাংগঠনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জে, দেশের যুব সমাজের ক্রমবর্ধমান চাহিদা, এবং সামাজিক অবক্ষয়ের বিপরীতে কর্মসুচি গ্রহণ।
‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গণতন্ত্রের প্রতি অসামন্য অবদানের জন্য এবার দেশের বাইর থেকেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার জিয়াউর রহমান
মোঃ জিয়াউর রহমান
ইতিহাস ও ঐতিহ্য
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগ এবং উন্নয়ন ধারার প্রেরণায় প্রতিষ্ঠিত।
স্বাধীনতা পরবর্তী সময়ে, দেশ নানা রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়।– আমাদের পরিষদ সেই সময় থেকেই কাজ করতে চায়, যাতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা পায় ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
এই সংগঠন গঠন করা হয় “মাদার অব ডেমোক্রেসী বেগম বেগম খালেদা জিয়া”র সংগ্রামী জীবনের শ্রদ্ধায়। আমরা তাঁর প্রতিফলন হিসেবে ধরা দিই– দৃঢ়তা, দায়িত্ববোধ, মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব।
যৌথভাবে, আমরা সদস্যদের এবং সমর্থকদের সঙ্গে নিয়ে দলীয় ঐতিহ্য সংরক্ষণ করে, নতুন প্রজন্মকে উৎসাহী করে তুলি – যাতে তারা দেশের উন্নয়নের অংশীদার হয়ে ওঠে।
ইতিহাসে কখনও কখনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্যাতন বা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা ভুলিনি। এই নির্যাতন-পর্বগুলো আমাদের জন্য স্মরণীয় কারণ তা আমাদের সচেতন করেছে, দৃঢ় করেছে এবং আমাদের সংগঠিত করেছে। আমরা মনে করি— এই সংগ্রামই আমাদের শক্তি ও অভিজ্ঞতার উৎস।
''বেগম খালেদা জিয়া''র সংগ্রামী জীবন
শহীদ প্রেসিডেন্ট ”জিয়াউর রহমান” চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন।
বেগম খালেদা জিয়া (জন্ম: ১৫ আগস্ট ১৯৪৫) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, তার প্রথম মেয়াদ ১৯৯১ সালের ২০ মার্চ থেকে ৩০ মার্চ ১৯৯৬ সাল আবার দ্বিতীয় মেয়াদ ছিল ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ সাল এবং তৃতীয় মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী । তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং সেনা কমান্ডার জিয়াউর রহমানের বিধবা স্ত্রী । তিনি ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)’র চেয়ারপারসন এবং নেত্রী , যা তার স্বামী শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন
নিষ্ঠা ও দৃঢ়তা:
সমাজ পরিবর্তন চ্যালেঞ্জসম্পূর্ন্ন, তাই স্থায়ী মনোবল প্রয়োজন—আমরা সেই মনোবল রাখি।
উদ্দেশ্য ও মিশন
আমাদের মূল উদ্দেশ্যগুলো হলো:
গণতান্ত্রিক মূল্যবোধকে সক্রিয়ভাবে প্রসারিত করা— যাতে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হয় এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি পায়।
ক্রীড়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে সৃষ্টিশীল, সক্রিয় ও দায়িত্ববদ্ধ নাগরিক হিসেবে গঠন করা।
রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নির্যাতন-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো; যারা অবিচারভোগী তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে সহায়তা করা।
দেশ ও সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা— শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সামাজিক সংহতি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমের মাধ্যমে গণতন্ত্রের “মা” বেগম খালেদা জিয়াকে যুগ-যুগান্তরে মানুষের মনের গহীনে বাঁচিয়ে রাখা।
- জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে কাজ করে, জাতির সামনে এবং পরবর্তী প্রজন্মে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তুলে ধরা।
- জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ন রেখে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করা।
- যুব সমাজকে সঠিক ঙ্গান চর্চা ও খেলা ধুলায় সম্পৃক্ততার মাধ্যেমে মাদকের ছোবল থেকে রক্ষা করা।
- স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে জিয়া পরিবারের বাংলাদেশের মাটি ও মানুষের জন্য যে অবদান রেখেছেন তা জনগণের কাছে তুলে ধরা
মূল্যবোধ ও কর্মনীতি
আমরা সবার সামনে কাজ করি, এবং প্রত্যেক সদস্য ও পৃষ্ঠপোষককে জানাই আমাদের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত।
আমরা বিশ্বাস করি একা-একটি সংগঠন অনেক কিছু করতে পারে কিন্তু দলবদ্ধভাবে হলে বৃহত্তর পরিবর্তন সম্ভব।
কোনো সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক বা রাজনৈতিক বিভাগ-ভেদবিহীন উদ্যোগ নেব; আমরা সবাইকে গ্রহণ করি।
সমাজ পরিবর্তন চ্যালেঞ্জসাপন্ন, তাই স্থায়ী মনোবল প্রয়োজন—আমরা সেই মনোবল রাখি।
ভবিষ্যতের পরিকল্পনা
আমরা আগামিতে নিম্নলিখিত নীতিমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব:
যুব উদ্যোক্তা ও ক্রীড়া প্রতিভাবানদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালু করা।
“কণ্ঠস্বর for Change” নামক অনুষ্ঠানের আয়োজন — যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অবিচার ও তাদের গল্প স্থান পাবে।
স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন প্রকল্প শুরু করা— যেমন: শিক্ষাবৃত্তি, কমিউনিটি স্পোর্টস ক্লাব, পরিবেশ সচেতনতা মূলক কার্যক্রম।
রাজনৈতিক শিক্ষা-বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন, যাতে নতুন প্রজন্ম রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে সচেতনভাবে অংশ নেবে
ব্লগ ও নিউজ
- All Post
Há algo na forma como QuickWin se apresenta que imediatamente sinaliza um tipo diferente de experiência em casino...
Es gibt eine bestimmte Art von Spieler, die sich nicht für einen Marathon hinsetzt. Sie nippen nicht an...
Existuje určitý rytmus hraní v Pistolo, který si pravidelní hráči rychle osahají. Není to o marathonových sezeních nebo...
Van egy bizonyos típusú játékos, aki nem rendelkezik idővel lassan építkező narratívákhoz vagy hosszadalmas bónusz körökhöz, amelyek örökké...
Spinamba casino: droga wypłaty i zasady potwierdzania danych Pierwsza wypłata w Spinamba casino trafia drogą bankową, a jej...
Branded casino gift cards can sound like a simple way to fund play, but their value depends on...
যোগাযোগ করুন
আমরা বিশ্বাস করি — মানুষের সাথে সংযোগই আমাদের শক্তি। আপনার মতামত, পরামর্শ, সহযোগিতা অথবা যে কোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
